স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 5:07 pm
নিজ বড় ভাইয়ের স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস.এম. মাহবুব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে তাকে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গত ৪ আগস্ট মাহবুরের বড় ভাই জাকির হোসেনের স্ত্রী রেহানা আক্তার তাঁর স্বামী, দেবর ও শ্বাশুড়িসহ ছয়জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন- মাহবুব হোসেন, জাকির হোসেন, মোস্তফা হোসেন, নূরানী বেগম, শমলা খাতুন ও আইরিন আক্তার।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাহবুবের ভাইয়ের স্ত্রী আদালতে একটি নারী নির্যাতন মামলা করেন। মামলাটি আনসার ও ভিডিবিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পরে ওই মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রেক্ষিতে মাহবুবকে গ্রেফতার করা হয়েছে।
Posted ৪:৫২ পিএম | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya