স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 1:44 am
নানান অনিয়মের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি হাসপাতালকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিন ব্যাপী এই অভিযান চলে। এসময় জেলা শহরের পাইকপাড়ায় জাহাঙ্গীর সানলাইফ ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং বসুন্ধরা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য।
তিনি জানান, হাসপাতাল দুটিতে অভিযানকালে অপরিস্কার-অপরিচ্ছন্নতা, সাধারণ ওয়ার্ডে রোগীদের বেড সংখ্যা বেশি, ইন্জেকশন ও কিছু ঔষধ নির্দিষ্ট তাপমাত্রায় না রাখা, অপারেশনের পর ইন্জেকশনের অব্যবহৃত অংশ অন্য আর একটি অপারেশনে ব্যবহার করার জন্য রেখে দেয়ার বিষয়টি নজরে আসে। এছাড়াও প্রতিষ্ঠানগুলো লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছে এবং লাইসেন্স নবায়ন করেনি। পাশাপাশি কিছু বিকল যন্ত্রপাতি ব্যবহার করে আসছিল ও অপারেশন থিয়েটারের অব্যবস্হাপনা প্রভৃতি নানা সমস্যা অভিযানে ধরা পড়ে।
তিনি আরও বলেন, হাসপাতাল দুটি কর্তৃক মেডিকেল প্রাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রন অধ্যাদেশ ১৯৮২ এর ২,৬,৮ ও ৯(ক,খ) ধারা লঙ্ঘন করা করেছে। তাই পৃথক দুটি মামলায় একটিকে ৫হাজার টাকা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রাফি/-
Posted ১:৩৮ এএম | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya