শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ৬৩টি টিকেট সহ দুই কালোবাজারি আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৪ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:41 pm

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ৬৩টি টিকেট সহ দুই কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়া রেলওশে স্টেশন থেকে ৬৩টি রেল টিকেট সহ দুই কালোবাজারিকে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইলের মৃত লিলু মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৪০) ও একই এলাকার জমসেদ মিয়ার ছেলে ইয়ামিন (২২)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে ভৈরব র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি বেলায়েত হোসাইনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই টিকেট কালোবাজারিকে ৬৩টি টিকেট সহ আটক করা হয়। এই ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৭:৪১ পিএম | বুধবার, ০৪ নভেম্বর ২০২০

The Daily Sarod |