কসবা প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ০১ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 9:52 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মানিকের পিতা আকছিনা গ্রামের ক্যাপ্টেন (অবঃ) আবদুর রউফ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি এলাকার মানুষের কাছে সদালাপী ও বিশ্বস্থ লোক হিসেবে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন আকছিনা ঈদগাহ জামে মসজিদের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে সততার সহিত দায়িত্ব পালন করেন। বিকেলে আছর বাদ আকছিনা ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
প্রবীন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা ও এলাকার বিশিষ্টজন হিসেবে পরিচিত আবদুর রউফ’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অত্র এলাকার সংসদ সদস্য আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি । জানাযা নামাজে মরহুমের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে স্মৃতিচারণ করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, ভাইস চেয়াম্যান মো.মনির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সরকার সহ দলীয় নেতৃবৃন্দ। জানাযা শেষে মরহুমের কফিনে দলীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।
Posted ৯:৫২ পিএম | রবিবার, ০১ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya