কসবা প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 7:03 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেসরকারী সংস্থা আশা’র সদর শাখা পরিদর্শন করলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে তিনি পরিদর্শনে যান।
এসময় জেলা প্রশাসক আশা’র সামাজিক কর্মসূচীর মধ্যে স্যানিটেশন, ফরেন রেমিটেন্স, মানি লন্ডারিং সচেতনতা, শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা, ফিজিওথেরাপি, কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা, হাত ধোয়া ও মাস্ক ব্যবহার ইত্যাদি কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, সহকারী কমিশনার (ভূমি )হাছিবা খান, আশার রিজিওনাল ম্যানেজার মাহতাব মিয়া ও শাখা ব্যবস্থাপক নয়ন চন্দ্র দাস প্রমুখ।
Posted ৭:০২ পিএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya