শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

‘করোনা মহামারির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রসর হতে পারছেনা মিয়ানমার’

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ২৪ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 7:30 pm

‘করোনা মহামারির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রসর হতে পারছেনা মিয়ানমার’

মহামারি করোনার কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে অগ্রসর হতে পারছেনা মিয়ারমার। পরবর্তীতে এ নিয়ে পুনরায় আলোচনা হতে পারে। প্রত্যাবাসনের বিষয়ে চীনের পক্ষ থেকে একটি সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৈয়দাবাদ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে কলেজ পাঠাগারে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র সিনিয়ির সচিব মাসুদ বিন মোমেন এসব কথা বলেন।

সৈয়দাবাদ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আবু ঈসহাক ভূইয়ার সভাপতিত্বে বই প্রধান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, পররাষ্ট্র সচিবের মাতা জাহানারা বেগম, চাচা সাবেক কূটনীতিক আবদুল হান্নান, সচিবের সহধর্মীনি অর্থনীতি ও উন্নয়ন বিশেষজ্ঞ ফাহমিদা জাবীন, শ্বশুর সাবেক অতিরিক্ত সচিব লুৎফুল কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান ও বিনাউটি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন।

কলেজ শিক্ষক তাজুল ইসলামের হানিফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল আলম খান বেদন ও অত্র কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

পরে তিনি কলেজ আঙ্গিনায় বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন।

Facebook Comments Box

Posted ৭:৩০ পিএম | শনিবার, ২৪ অক্টোবর ২০২০

The Daily Sarod |