শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

জোড়া খুনের মামলায় ওয়ারেন্ট থাকার পরও আসামীদের গ্রেফতার করে না পুলিশ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২১ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 4:05 pm

জোড়া খুনের মামলায় ওয়ারেন্ট থাকার পরও আসামীদের গ্রেফতার করে না পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জগন্নাথপুরে জোড়া খুনের মামলার আসামীদের গ্রেফতার না করা অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। বুধবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। ২০১৭ সালের ১ মার্চ রাতে নবীনগর উপজেলার জগন্নাথপুরে সাবেক বিজিবি সদস্য ইয়াছিন মিয়া ও তার ভায়েরা ভাই খন্দকার এনামুল হককে হত্যা করা হয়৷

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত খন্দকার এনামুল হকের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, এই জোড়া হত্যাকাণ্ডের পর থানায় মামলা নেয়নি। পরে আদালতে ২৬জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়। মামলার পর আদালত সিআইডিকে মামলার তদন্তের দায়িত্ব প্রদান করেন। সিআইডি তদন্ত প্রতিবেদনে ২৬জন আসামী ছাড়াও আরও দুইজন আসামী সহ মোট ২৮জনকে আসামী করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত সকল আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এরমধ্যে ১২জন আসামী উচ্চ আদালত থেকে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারী জামিন লাভ করেন। বাকী ১৬জন আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলেও এখনো তাদের গ্রেফতার করা হচ্ছে না। এমনকি পুলিশ সুপার নির্দেশ প্রদান করলেও নবীনগর থানা পুলিশ আসামীদের গ্রেফতার করছে না।

তাছলিমা আক্তার আরও বলেন, সিআইডির তদন্ত প্রতিবেদনের ৩নং আসামী সাতমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রানা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হালিমের ভাই হওয়ায় আসামীদের গ্রেফতারে প্রভাব বিস্তার করছে। পাশাপাশি মামলাটি উঠিয়ে নিয়ে হুমকি দিয়ে যাচ্ছে আসামী পক্ষের লোকজনেরা। ফলে আত্ম রক্ষায় জেলা শহরে সন্তানদের নিয়ে বাসা ভাড়া করে আমি বসবাস করছি। আমি আমার স্বামী ও ভগ্নিপতি হত্যার আসামী গ্রেফতার এবং বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে নিহত সাবেক বিজিবি সদস্য ইয়াছিন মিয়ার স্ত্রী নাসিমা বেগম ও সন্তানেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:০৫ পিএম | বুধবার, ২১ অক্টোবর ২০২০

The Daily Sarod |