শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালো স্বামী, হত্যার অভিযোগ

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ১৯ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 10:00 pm

হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালো স্বামী, হত্যার অভিযোগ

২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে শিল্পী আক্তার(১৮) নামে এক গৃহবধূর মরদেহ ফেলে পালিয়ে গেছে স্বামী। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। শিল্পী আক্তার বিজয়নগরের চান্দুরা ইউনিয়নের জালালপুরের ফারুক মিয়া স্ত্রী ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লার মৃত ফিরোজ মিয়ার মেয়ে। এই খবর পেয়ে হাসপাতালে আসেন ওই গৃহবধূর স্বজনেরা।

বড় বোনের জামাই নুরুল ইসলাম, ফারুক মিয়া সেলুনের দোকানে কাজ করতেন। এর আগে ফারুক বিয়ে করলেও তারপর ওই বউ চলে যায়। গত তিন মাস আগে শিল্পীকে বিয়ে দেওয়া হয় ফারুকের কাছে। বিয়ের পর থেকে শিল্পীকে মারধোর করতেন ফারুক।

নূরুল ইসলাম আরও বলেন, ফারুকের বাড়িতে বিবাহিত বোনের কারণের পরিবারে অশান্তির সৃষ্টি হয়। এরই জেরে সোমবার সকালে শিল্পী বাবার বাড়িতে যাওয়ার পথে ফারুক তাকে ধরে নিয়ে আসে। পরে শিল্পীকে বিষ পান করিয়ে হত্যা করে৷ ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে এসে লাশ রেখে পালিয়ে যায়।

তবে হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে স্বামী শিল্পীকে নিয়ে আসেন। এসময় জানায়, তার স্ত্রী সকালে বাবার বাড়িতে চলে যাওয়ার সময় ধরে বাড়িতে নিয়ে আসেন। এরপর সে দোকান চলে যায়। দোকান থেকে বিকেলে এসে দেখেন শিল্পী বিষপান করে অসুস্থ হয়ে পড়ে আছে। পরে হাসপাতালে নিয়ে আসার পথে শিল্পী মারা যায়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে বিষপাণ করে মারা গেছে। নিহত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ দেয়নি।

Facebook Comments Box

Posted ১০:০০ পিএম | সোমবার, ১৯ অক্টোবর ২০২০

The Daily Sarod |