শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্সের নামে রিক্সা চালকদের হয়রানি প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৮ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 10:14 pm

ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্সের নামে রিক্সা চালকদের হয়রানি প্রতিবাদে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্সের নামে রিক্সা চালকদের হয়রানি বন্ধ, যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণ ও শহরের মেড্ডা থেকে ভাদুঘর পর্যন্ত তিতাস নদীর পাড় দিয়ে সড়ক নির্মাণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্যমিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে এলাকার রিক্সা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহন করে।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সদর উপজেলা রিকসা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের আহবায়ক নূরে আলম, সদস্য সচিব সাহেদ মিয়া প্রমূখ।

বক্তারা রিক্সা ও ভ্যান শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে লাইসেন্সের নামে হয়রাণি বন্ধসহ ৫ দফা দাবী বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ১০:১৪ পিএম | রবিবার, ১৮ অক্টোবর ২০২০

The Daily Sarod |