শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় ট্রাক চাপায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৮ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 9:56 pm

আখাউড়ায় ট্রাক চাপায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকচাপায় হাসান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, হাসান জেলার নবীনগর উপজেলার দুলাল মিয়ার ছেলে। তারা আখাউড়া রেলওয়ে কলোনির উচ্ছেদ অভিযানের পর নারায়নপুর আখাউড়া-আগরতলা সড়কের পাশে অস্থায়ী ভাবে বসবাস করে আসছিলেন।

রোববার দুপুরে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ এর সামনে ট্রাকচাপায় গুরুতর আহত হলে হাসানকে উদ্ধার করে স্থানীয় লোকজন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতলে নেওয়ার পথে কিছুক্ষণের হাসান মৃত্যুবরণ করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘাতক ট্রাক জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহত শিশুর পরিবারের লিখিত অভিযোগের প্রাপ্তিস্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:৫৬ পিএম | রবিবার, ১৮ অক্টোবর ২০২০

The Daily Sarod |