শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবীনগরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন,৪ লাখ টাকা জরিমানা ও ড্রেজার জব্দ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 5:49 pm

নবীনগরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন,৪ লাখ টাকা জরিমানা ও ড্রেজার জব্দ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৪লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয়েছে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারটিও। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের পার্শ্ববর্তী মেঘনা নদীর বালু মহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জমিমানা করা হয়।

সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান শেষে জানানো হয়, অবৈধভাবে অনুমোদনহীন বালুমহাল থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার খোরশেদ মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশের জিম্মায় রাখা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান জানান, অর্থদন্ডের টাকা তাৎক্ষনিক আদায় করা হয়। জব্দকৃত ড্রেজার মেশিন নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

Facebook Comments Box

Posted ৫:৪৯ পিএম | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০

The Daily Sarod |