শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, আইনমন্ত্রীর শোক

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ১৪ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 6:41 pm

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, আইনমন্ত্রীর শোক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গত মঙ্গলবার ভোর ৫টায় তার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর এবং তিনি ৫ মেয়ে ও ৭ ছেলে রেখে গেছেন।

মরহুম হাবিবুর রহমান আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শামিম মোল্লার নানা। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মঙ্গলবার বাদ জোহর খিরনাল প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়।

কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খানের তত্বাবধানে রাষ্ট্রিয় সম্মান প্রদর্শন করেন কসবা থানা পুলিশ।

এরআগে কসবা-আখাউড়ার স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, যারা দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছেন তাদের অবদান আমরা ভুলতে পারব না। এ সময় তাঁর স্মরণে এলাকায় একটি স্মৃতি ফলক নির্মাণ করার কথা বলেন মন্ত্রী।

জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৬:৪১ পিএম | বুধবার, ১৪ অক্টোবর ২০২০

The Daily Sarod |