স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 9:37 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন মিয়া (২২) নামের এক অটোরিকশা চালক মারা গেছেন।মঙ্গলবার(১৩ই অক্টোবর) বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে। তুহিন সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া এলাকার হেলাল মিয়ার ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, তুহিন মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে নিজের অটোরিকশায় ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Posted ৯:৩৭ পিএম | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya