কসবা প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 7:55 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়ার বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে কসবা প্রেসক্লাব।মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়।
কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, কসবা থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া ও বিনাউটি ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মো. ইকবাল হোসেন।
এসময় বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন ও সদস্য মোহাম্মদ আব্দুর রকিব স্বপন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা।
সংবর্ধিত অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া তাঁর বক্তৃতায় বলেন, সাংবাদিকদের সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতীর চোখ, মুখ ও কান।
তিনি কসবা প্রেসক্লাব সাংবাদিকদের গঠনমূলক কার্যক্রমের ভূয়শী প্রসংশা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন বলেন, কসবা প্রেসক্লাব গণমানুষের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি কসবা প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিদায়ী অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়াকে কসবা প্রেসক্লাবের পক্ষ থেকে মহামূল্যবান বই ও ক্রেষ্ট উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যগণ, সিডিসি স্কুলের শিক্ষক মন্ডলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৭:৫৫ পিএম | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya