বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 2:31 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে নিজের পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ও তার সহযোগীকে আটক করে পুলিশ। সোমবার রাতে তাদেরকে আটক করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এই ঘটনায় মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের মোঃ কালা মিয়া (৫০) ও তার সহযোগী থুল্লাকান্দির মোঃ আবু সাঈদ ।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন জানান, গত রবিবার (১১/১০) সন্ধ্যায় ভুক্তভোগী ওই পুত্রবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে শ্বশুর। পরে তার বন্ধু আবু সাঈদকে দিয়েও দ্বিতীয় দফায় ওই গৃহবধূকে ধর্ষণ করে। এই ঘটনায় অভিযান চালিয়ে দুজন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা হয়েছে বলেও জানান তিনি।
রাফি/-
Posted ২:৩১ পিএম | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya