শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের মানববন্ধন (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১০ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 5:03 pm

দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। জেলা নাগরিক ফোরাম আয়োজিত এ কর্মসূচিতে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা জেলা আওয়ামীলীগের যগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমেশ রঞ্জন রায়,জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আব্দুন নূর, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী মো. মনির হোসেন, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত প্রমুখ।

এ সময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ বারবার সংগঠিত হচ্ছে। এ থেকে পরিত্রাণের জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এজন্য ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার দাবি জানান বক্তারা।

Facebook Comments Box

Posted ৫:০১ পিএম | শনিবার, ১০ অক্টোবর ২০২০

The Daily Sarod |