শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ‘বাউনবাইরার কতা’র প্রতিবাদী মৌন মিছিল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 7:30 pm

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ‘বাউনবাইরার কতা’র প্রতিবাদী মৌন মিছিল

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী মৌন মিছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে প্রেসক্লাবের সামনে থেকে বঙ্গবন্ধু স্কয়ার পর্যন্ত ফেসবুকভিত্তিক সংগঠন বাউনবাইরার কতা’র সদস্যরা ব্যতিক্রমর্ধমী এই কর্মসূচী পালন করে। এসময় সংগঠনের সদস্যরা মুখে কালো মাস্ক পড়ে প্রতিবাদী মৌন মিছিল করেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে চারটার দিকে ফেসবুকভিত্তিক সংগঠন বাউনবাইরার কথা এর সদস্যরা হাতে বিভিন্ন স্লােগানের ব্যানার ও ফেস্টুন নিয়ে জেলা শহরের হাসপাতাল রোডের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জড়ো হন।

এসময় সংগঠনের সকল সদস্যরা মুখে কালো মাস্ক পড়েন।  সারাদেশের ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে সেখান থেকে তাঁরা একটি প্রতিবাদী মৌন মিছিল বের করে।  মিছিলটি শহরের পৌর আধুনিক সুপার মার্কেট, মঠের গোড়া প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

প্রতিবাদী এই মৌন মিছিলে কলেজ শিক্ষক ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা নিয়ে গড়া ফেসবুকভিত্তিক সংগঠন বাউনবাইরার কতার এডমিন চিকিৎসক মাহবুবুর রহমান এমিল, সোহেল রানা ভূইয়া, মাহবুবুল আলম, আরিফুল ইসলাম, সদস্য চিকিৎসক সৈয়দা সামিহা বাঁধন ও বাচিক শিল্পী বাছির দুলালসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:৩০ পিএম | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০

The Daily Sarod |