শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ সভায় বিএনপি-পুলিশ ধস্তাধস্তি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 1:12 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ সভায় বিএনপি-পুলিশ ধস্তাধস্তি

দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ ভবনের সামনে প্রতিবাদ সভায় এই ঘটনা ঘটে। এসময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছে জেলা বিএনপি। তবে ধস্তাধস্তির কথা অস্বীকার করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবাদ সভা করার জন্য অবস্থান নেয় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। তারা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়ানোর পরপরই সদর মডেল থানা পুলিশের দ্বিতীয় কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বাধা দেয়। এ সময় ব্যানার ছিনিয়ে নিয়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিএনপি নেতাকর্মীদের।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা করার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে পুলিশ এসে মারমুখী হয়ে আমাদের ওপর আক্রমণ করে। তবুও আমাদের নেতাকর্মীরা উত্তেজিত হয়নি। এ ঘটনায় আমিসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছি।

তবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, কেউ আহত হননি, কোনো ধস্তাধস্তির ঘটনাও ঘটেনি। তারা বের হতে চেয়েছিল, আমরা বের হতে দেইনি।

Facebook Comments Box

Posted ১:১২ পিএম | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০

The Daily Sarod |