শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরে বাস খাদে পড়ে তিনজন নিহত

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৭ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 3:45 pm

বিজয়নগরে বাস খাদে পড়ে তিনজন নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে বিজয়নগরের ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৮জন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঢাকা থেকে হবিগঞ্জের দিকে দিগন্ত পরিবহনের একটি বাস যাচ্ছিল। পথিমধ্যে বিজয়নগরের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল হঠাৎ ইউটার্ন করলে বাসটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে মোটরসাইকেলটি সহ পাশের খাদে পড়ে যায়।

এই ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে তিনজন নিহত হয়। নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি। তবে নিহত তিনজন পুরুষ, তাদের বয়স যথাক্রমে ৬০, ২৭ ও ৩২ বছর। আহত ৮জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৩:৪৫ পিএম | বুধবার, ০৭ অক্টোবর ২০২০

The Daily Sarod |