শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে টাকা পাওনার জেরে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে দুই যুবক নিহত

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 2:37 pm

আশুগঞ্জে টাকা পাওনার জেরে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে দুই যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডার জেরে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লালপুর ইউনিয়নের লামা বায়েক গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। এরমধ্যে তফসির (৩৫) নামের একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন, লালপুর ইউনিয়নের লামা বায়েকের মিজান মিয়ার ছেলে ইসান মিয়া (২১) ও একই এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মনির মিয়া (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, লামা বায়েকের আলী আজ্জমের কাছে একই গোষ্ঠীর মিজান মিয়া ২৫ লক্ষ টাকা পাওনা ছিলেন। সোমবার তাদের গোষ্ঠীর শফিকুর ইসলামের মেয়ের বিয়ে ছিল। বিয়ে বাড়িতে পাওনা টাকা নিয়ে মিজান মিয়ার বাড়ির দুলাল মিয়াকে থাপ্পড় দেন আলী আজ্জম। মঙ্গলবার সকালে মিজান মিয়া ওই টাকা চাইতে আলী আজ্জমের কাছে যায়। এসময় দুই বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এরই জেরে বিকেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় মিজান মিয়ার ছেলে ইসান, মনির, রাসেল ও তফসির।

তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক ইসান ও মনিরকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি। পরিস্থিতি স্বাভাবিক আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

Facebook Comments Box

Posted ৯:১৭ পিএম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |