স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 12:38 am
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব নদী দিবস পালন করেছে নদী নিরাপত্তা সামাজিক সংগঠন “নোঙর”। ‘বেঁচে থাকা নদ-নদীর অধিকার’ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউনখালে নাব্যতা ফিরিয়ে আনতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিকী প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, রেজাউল হাসান সজীব, সোহেল খাঁন, কামাল উদ্দিন, শিপন কর্মকার, মোশারফ হোসেন, সাইদুর রহমান জুয়ের, নূরুল হক, সাথী ইসলাম ও সদস্য সোহেল রানা নোঙর রাজঘাট ইউনিটের সদস্যগণ ।
এ সময় বক্তারা টাউন খালটিকে খনন করে এর নাব্যতা ফিরিয়ে নৌযান চলাচলের ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
Posted ১২:৩৮ এএম | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya