শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সরকারি হাসপাতালের ডিউটি ফেলে বেসরকারি হাসপাতালে ডা. শফিক (ভিডিও) 

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 1:11 am

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) শফিকুল ইসলাম। সরকারি নিয়ম তোয়াক্কা কিরেন না তিনি। সরকারি নির্দেশনার বাইরে গিয়ে তিনি ডিউটি ফেলে বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখার অভিযোগ রয়েছে।

হাসপাতালে নিয়ম অনুযায়ী চিকিৎসকরা সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিউটি করবেন। সার্জারি ও অর্থোপেডিক চিকিৎসকরা অপারেশনের দিন অপারেশন করবেন৷ এছাড়া রোগি না থাকলেও চিকিৎসকরা হাসপাতালে অবস্থান করবেন।

রোববার সরেজমিনে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গিয়ে দেখা যায়, বেলা পৌনে ১২টার দিকে সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) শফিকুল ইসলাম হাসপাতালে ফেলে জেলরোডস্থ আল খলিল হাসপাতালে চলে যান। আল খলিল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তিনি গিয়ে নিয়মিত রোগী দেখেন। সেখানে গিয়ে সংবাদকর্মীরা, সরকারি নিয়মের বাইরে কেন তিনি বেসরকারি হাসপাতালে এসে রোগী দেখেন এই প্রশ্ন সরকারি হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) শফিকুল ইসলামকে করা হলে তিনি সংবাদকর্মীদের উপর ক্ষেপে যান। একপর্যায়ে তিনি এর উত্তর সরকারি হাসপাতালের তত্বাবধায়ককে জিজ্ঞেস করতে বলেন। এসময় আল খলিল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার তৌহিদ চিকিৎসকের পক্ষে সাফাই গেয়ে বলেন, স্যারের আজকে সরকারি হাসপাতালে অপারেশন ছিল। এখানে তিনি রেস্ট নিতে এসেছেন।

এই বিষয়ে ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন বলেন, আমি অসুস্থতার জন্য ছুটিতে আছি। কিন্তু জরুরী প্রয়োজন ছাড়া চিকিৎসকরা হাসপাতালের দায়িত্ব ফেলে চলে যাওয়ার নিয়ম নেই। বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষকে সরকারি চিকিৎসকদের ডাকতে নিষেধ করা হয়েছে।

আল খলিল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের  চেয়ারম্যান খলিল বসির মানিক বলেন, আমরা কোন চিকিৎসককে সরকারি ডিউটির সময় কল করি না।

Facebook Comments Box

Posted ১১:৪৯ পিএম | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |