শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে চোলাই মদ সহ ৬জন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 12:41 am

আশুগঞ্জে চোলাই মদ সহ ৬জন আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩০ লিড়ার চোলাই মদ সহ ৬জনকে আটক করেছে র‍্যাব ভৈরব ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে আশুগঞ্জ বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদক গুলো উদ্ধার করে র‍্যাব।

আটকরা হলেন, আশুগঞ্জের ভবানীপুরের শহিদ মেম্বারের ছেল মোঃ আমির হোসেন (৫২), সদর উপজেলার সুহিলপুরের মৃত আবুল বাশারের ছেলে সুমন ইসলাম (১৯), সুনামগঞ্জের ধীরাই উপজেলার বড় নগদীপুরের মৃত আরজ আলীর ছেলে সাজ্জুল হোসেন, হবীগঞ্জের লাখাইয়ের জামিল মিয়ার ছেলে হোসেন মিয়া (৩০), আশুগঞ্জের সুনারামপুরের মৃত সানাউল্লাহ ছেলে রিপন মিয়া (৪৮), চরচারতলার মৃত সিদ্দিক মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩০)।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত আসামীদের দখল হইতে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার পূর্ব জব্দ করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ১২:৪১ এএম | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |