শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় রেল কাঁটায় বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:37 pm

আখাউড়ায় রেল কাঁটায় বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে সালেহা খাতুন-(৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-সিলেট ও চট্রগ্রাম-সিলেট রেলপথের আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালেহা খাতুন বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের কাজী ইয়াকুব আলীর স্ত্রী। তিনি আজমপুর গ্রামের তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড থেকে সিলেটগামী একটি লাইট ইঞ্জিন সকালে দিকে আজমপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধা রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩৭ পিএম | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |