স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 2:27 am
শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহঃ), আল্লামা মুনিরুজ্জামান সিরাজী (রহঃ) এর দারাজাত বুলন্দির উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন ছাত্র উলামা ঐক্য পরিষদ এর উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটায় স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মুফতী লুৎফুর রহমান এ-র সভাপতিত্বে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা শায়খ সাজিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মুফতী আব্দুর রহিম কাসেমী, মাওলানা হেদায়েতুল্লাহ সিরাজী,মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মুফতী আব্দুল বারী ফান্দাউকী,বীর মুক্তিযোদ্ধা মাওলানা আব্দুস সাত্তার খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শায়খ সাজিদুর রহমান বলেন, আল্লামা শাহ আহমদ শফী (রহঃ) বাংলাদেশের আলেম উলামা তথা ইসলামপন্থীদের জন্য রহমত স্বরূপ ছিলেন। তিনি ছিলেন আলেম উলামাদের ঐক্যের প্রতীক। মুসলমানদের ঈমান আমল হেফাজতের জন্য নিজের সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন। আজ আল্লামা শাহ আহমদ শফীর মতো ব্যক্তিত্বের যখন খুব বেশি প্রয়োজন ছিল তখনই তিনি আমাদেরকে এতিম করে চলে গেলেন। তার শূন্যতা পূরণ হবার নয়।
আল্লামা শায়খ সাজিদুর রহমান আরও বলেন আগামীদিনে ইসলাম রক্ষায় ও বাতেলের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করতে হলে আলেম উলামাদের ঐক্যের বিকল্প নেই।
স্বরণসভা শেষে আল্লামা শাহ আহমদ শফী (রহঃ), আল্লামা মুনিরুজ্জামান সিরাজী (রহঃ) সহ সকল আকাবির আসলাফদের দারাজাত বুলন্দির উদ্দেশ্যে বিশেষ দোয়া পরিচালনা করেন আল্লামা শায়খ সাজিদুর রহমান।
Posted ২:২৭ এএম | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya