শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আড়াই বছর যাবত প্রবাসে পত্তন ইউপি সদস্য সাগর চাঁন, অনুপস্থিত ২৭টি সভায়

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 1:05 pm

আড়াই বছর যাবত প্রবাসে পত্তন ইউপি সদস্য সাগর চাঁন, অনুপস্থিত ২৭টি সভায়

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের এক ইউনিয়ন পরিষদ সদস্য দীর্ঘদিন যাবত প্রবাসে অবস্থান করছেন। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না কতে দীর্ঘদিন যাবত প্রবাসে অবস্থান করলেও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পত্তন ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য সাগর চাঁন প্রায় আড়াই বছর যাবত কুয়েতে অবস্থান করছেন৷ সরকারি নিয়ম অনুযায়ী জনপ্রতিনিধিদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে দেশের বাইরে চিকিৎসা ও ভ্রমণে যেতে পারেন। এই অনুমতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আবেদন করতে হয়। আবেদনটি উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসনের কার্যালয় হয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যায়। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আবেদনটি মন্ত্রণালয়ের পাঠালে যুক্তিসঙ্গত হলে দেশের বাইরে যেতে অনুমতি দেওয়া হয়। কিন্তু ইউপি সদস্য সাগর চাঁন বাইরে যাওয়ার জন্য আবেদন তো দূরের কথা কাউকে মৌখিকভাবেও জানাননি। ফলে গত আড়াই বছরে ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত প্রায় ২৭টি সভায় তিনি অংশগ্রহণ করেননি।

এই বিষয়ে পত্তন ইউনিয়ন পরিষদে সভা করে সকল সদস্য ও চেয়ারম্যানের সাক্ষরিত রেজ্যুলেশন আকারে উপজেলা প্রশাসনকে অবগত করেছে প্রায় দেড় বছর আগে। কিন্তু সাগর চান তার পদে বহাল তবিয়তে আছে।

এই বিষয়ে বক্তব্য জানতে প্রবাসে থাকা ২নং ইউপি সদস্য সাগর চাঁনকে কল ও ক্ষুদে বার্তা পাঠিয়েও উত্তর পাওয়া যায়নি।

তবে স্থানীয়রা জানায়, সাগর চাঁন দীর্ঘদিন যাবত প্রবাসে বসবাস করছেন। তিনি মুঠোফোনে স্থানীয়দের জানিয়েছেন এক প্রভাবশালী জনপ্রতিনিধির কথা। তিনিই নাকি দেশে সাগর চানের পদ ধরে রেখেছেন।

এই বিষয়ে নবনিযুক্ত বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইয়াসির আরাফাত বলেন, আমি এখনই এই বিষয়ে কিছু বলতে পারছিনা। খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে।

Facebook Comments Box

Posted ১:০৫ পিএম | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |