শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় প্রতিবেশীর ঝগড়া ফেরাতে যাওয়ায় গৃহবধুকে হত্যা

কসবা প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 1:43 pm

কসবায় প্রতিবেশীর ঝগড়া ফেরাতে যাওয়ায় গৃহবধুকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিবেশীর ঝগড়া থামাতে যাওয়ায় লাঠির আঘাতে প্রাণ কেড়ে নিলো নারগিছ আক্তার (৩০) নামে এক গৃহবধুর। গত সোমবার (২১ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের সাতগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারগীছ আক্তার ওই গ্রামের দরিদ্র ইজিবাইক চালক স্বপন মিয়ার স্ত্রী ও পাশ্ববর্তী শিকারপুর গ্রামের ছিবিল মিয়ার মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনা পরিবারে চলছে শোকের মাতম।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার বিনাউটি সাতগ্রামের রাজু মিয়া (২৮) পরিবারের সাথে ঝগড়া বাধে তার চাচা নুরু মিয়ার। পাশের বাড়ীর বাসিন্দা হওয়ায় দুই সন্তানের জননী নারগিছ আক্তার যায় তাদের ঝগড়া থামাতে। ঝগড়া থামাতে কেন আসলো ক্ষিপ্ত হয়ে ঘাতক রাজু মিয়ার হাতে থাকা লাঠি দিয়ে সজোরে মাথার পিছনে আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে নারগিছ আক্তার। স্থানীয়রা উদ্ধার করে তন্তর বাসষ্ট্যান্ডে অবস্থিত একটি ক্লিনিকে নিয়ে যায়, সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালে নেয়ার পথে মারা যায় নারগিছ। লাশ নিয়ে বাড়িতে আসলে ক্ষিপ্ত রাজু মিয়া নিহতের বাড়িতে এসে পুনরায় নিহতের স্বামী স্বপন মিয়াকেও মারধোর করে। খবর পেয়ে নিহতের স্বজনরা গিয়ে থানায় খবর দিলে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় ওই দিন রাতেই নিহত নারগিছ আক্তারের মা সায়েরা বেগম বাদী হয়ে ৩ জন সহ আরো অজ্ঞাত কয়েকজনকে আসামী করে কসবা থানায় মামলা দায়ের করেছেন ।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝগড়া থামাতে যাওয়ায় নারগিছ আক্তার নামে এক গৃহবধুকে মেরে ফেলার অভিযোগ নিহতের মা মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ১:৪৩ পিএম | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |