স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 10:47 pm
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নির্বাচন-২০২০ নির্বাচনে সভাপতি পদে রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক পদে জাবেদ রহিম বিজন নির্বাচিত হয়েছে। সোমবার বেলা ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ৩৭ জন ভোটারের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে বেলা ১২টা থেকে প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পরে বেলা ২টার দিকে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়।
নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে রিয়াজ উদ্দিন জামী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দুই দীপক চৌধুরী বাপ্পী। এছাড়াও মোহাম্মদ আরজু সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী করেন।
সিনিয়র সহ-সভাপতি পদে পীযূষ কান্তি আচার্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়াও সৈয়দ আকরাম সিনিয়র সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী করেন।
সহ-সভাপতি পদে ইব্রাহিম খান সাদাত নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নিয়াজ মোহাম্মদ খান বিটু। এ পদের একটি ভোট বাতিল হয়েছে।
সাধারণ সম্পাদক পদে জাবেদ রহিম বিজন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাহারুল ইসলাম মোল্লা।
দপ্তর সম্পাদক পদে শাহজাহান সাজু নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী ছিলেন মোজাম্মেল হক।
সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মুজিবুর রহমান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উজ্জ্বল চক্রবর্তী।
কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম শাহজাদা নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোশারফ হোসেন বেলাল।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারন সম্পাদক পদে সৈয়দ রিয়াজ আহমেদ অপু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক পদে এইচ এম সিরাজ, কার্যকরী সদস্য পদে মনির হোসেন ও ফরহাদুল ইসলাম পারভেজ নির্বাচিত হন।
Posted ১০:৪৭ পিএম | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya