স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 12:15 am
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজিপাড়ার জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরী শিক্ষালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আল্লামা শাহ আহমদ শফীর রুহের মাগফেরাত কামনা করে শনিবার দিনব্যাপী কুরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে।
দোয়া পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন জামিয়ার পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস। এসময় বক্তব্য রাখেন জামিয়ার নাজিমে তালিমাত আলহাজ্ব হাফেজ মাওলানা জাকারিয়া, নাজিমে দারুল ইকামাহ মুফতী মোহাম্মদ এনামুল হাসান প্রমুখ।
এতে জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরী শিক্ষালয় কাজীপাড়া ব্রাক্ষণবাড়ীয়ার শিক্ষকবৃন্দ ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে আল্লামা শাহ আহমদ শফী (রহঃ) এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে আল্লামা শফী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপারটেনশনে ভুগছিলেন।
Posted ১২:১৫ এএম | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya