শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় ইউপি যুবলীগ সভাপতিকে পিটিয়েছে দুর্বৃত্তরা

কসবা প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 12:06 am

কসবায় ইউপি যুবলীগ সভাপতিকে পিটিয়েছে দুর্বৃত্তরা

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু মুছা ভূইয়া (৪৬)কে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষীপুর ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুছার মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ । আহত আবু মুছা মিয়ার বাড়ি কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু মুছা ভূইয়া শনিবার দুপুরে উপজেলা সদর থেকে মটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে কসবা-নয়নপুর সড়কের কাইমপুর ইউনিয়নের লক্ষীপুর ব্রীজের কাছে পৌছলে আগে থেকেই উৎ পেতে থাকা ১০/১২জন দুর্বৃত্ত আতর্কিত হামলা চালিয়ে আবু মুছাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার আর্তচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দৌড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন আবু মুছাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় আবু মুছার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি বে-সরকারি হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, যুবলীগ নেতা আবু মুছাকে মারধোরের খবর পেয়ে তিনিসহ ঘটনাস্থলে গিয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আক্রমণকারী কাউকে পাওয়া যায়নি। মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষী ব্যক্তিদের খুঁজে বের করা হবে।

Facebook Comments Box

Posted ১২:০৬ এএম | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |