শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 1:47 am

আশুগঞ্জে ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আশুগঞ্জ গোল চত্বর এলাকা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। মৃত নবজাতকটির পরিচয় সনাক্ত করা যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকাবাসী প্রথমে নবজাতক ওই কন্যা নবজাতকের মরদেহটি দেখতে পায়। আশুগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, নবজাতকের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওযা যায়নি। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৪৭ এএম | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |