স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 7:29 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৯৪ ক্যান বিয়ার সহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টুল প্লাজা এলাকা থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব দক্ষিণ পাড়ার হাবিবুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৪০) ও একই এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৬)।
সকালে র্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টুল প্লাজা এলাকায় থেকে ৯৪ ক্যান বিয়ারসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়।
বিয়ার গুলো ঢাকা থেকে আশুগঞ্জে নিয়ে আসা হচ্ছিল।এই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Posted ৭:২৯ পিএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya