শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

‘নবীদের রেখে যাওয়া মিশন বাস্তবায়নের তোমাদেরই এগিয়ে আসতে হবে’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 1:33 am

‘নবীদের রেখে যাওয়া মিশন বাস্তবায়নের তোমাদেরই এগিয়ে আসতে হবে’

ব্রাহ্মণবাড়িয়ার কাজিপাড়ার জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরী শিক্ষালয়ের ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন জেলার শীর্ষ উলামায়ে কেরাম। সোমবার বাদ যোহর মাদরাসা প্রাঙ্গণে এই নহিহত করেন তারা।

এসময় নসিহত করেন জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতী মুবারকুল্লাহ, শায়খুল হাদীস আল্লামা শায়খ সাজিদুর রহমান, নায়েবে মুহতামিম মাওলানা আখতারুজ্জামান, সহকারী শিক্ষা সচিব মুফতী আব্দুর রহিম কাসেমী, জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরী শিক্ষালয় কাজীপাড়া ব্রাক্ষণবাড়ীয়ার পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস প্রমুখ।

জামিয়ার নাজিমে দারুল ইকামাহ মুফতী মোহাম্মদ এনামুল হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত দোয়াপূর্ব নসিহত অনুষ্ঠানে শীর্ষ উলামায়ে কেরামগণ জামিয়ার তালিবুলইলমদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে ই আগামীতে ইসলামের সু-মহান আদর্শ প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে হবে। তোমরা হবে নবীদের ওয়ারিশ। নবীদের রেখে যাওয়া মিশন বাস্তবায়নের দায়িত্ব পালনে তোমাদেরই এগিয়ে আসতে হবে। এই সু-মহান দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে এলেম, আমল আর এখলাসের গুণাবলি অর্জন করতে হবে। উস্তাদ,কিতাব আর মাদ্রাসাকে আদবের সাথে ভালবাসতে হবে। আজ তোমরা যতবেশি মেহনত করবে ভবিষ্যতে তোমরা ততবেশী ই সম্মানিত হবে।

উলামায়ে কেরামগণ আরও বলেন, প্রত্যেক তালিবুলইলমদের গভীর অধ্যায়নের পাশাপাশি গভীররাতে আল্লাহতায়ালার দরবারে কান্নাকাটি করার প্রশিক্ষণ এখন থেকেই নিতে হবে। আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। মনোনিবেশ করতে হবে গবেষণার প্রতিও। বর্তমান যুগে লেখা পড়া আর মেধা ছাড়া কোনো মূল্য নেই। তাই প্রতিটি স্তরে মাদ্রাসার ছাত্রদের মেধা আর উন্নত চরিত্রের গুণাবলি দিয়ে মানুষের মন জয় করে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে।

এসময় জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরী শিক্ষালয়ের সকল উস্তাদবৃন্দ ও সকল ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:৩৩ এএম | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |