শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরে পাওনা টাকা ফেরত চাওয়ায় বেধড়ক পিটুনী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 12:57 am

বিজয়নগরে পাওনা টাকা ফেরত চাওয়ায় বেধড়ক পিটুনী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাওনা টাকা চাওয়ার জেরে আলাউদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে। রোববার রাতে উপজেলার মুকুন্দপুরের সেজামুড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত আলাউদ্দিন ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি ঢাকায় চশমার ব্যবসা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন নিজ এলাকার মৃত সাদেক মিয়া ছেলে জুয়েল মিয়াকে ৪লক্ষ টাকা বিগত দুই মাস আগে ষ্ট্যাম্পে জিম্মা রেখে হাওলাত দেন। সেই টাকা একমাস পর ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু একমাস যাওয়ার পর জুয়েল টাকা দিতে টালবাহানা শুরু করেন। রোববার রাতে জুয়েল টাকা দেওয়ার দিতে সময় দেন। সময় অনুযায়ী আলাউদ্দিন জুয়েলের বাড়িতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে জুয়েল ও তার স্ত্রী রত্না তার উপর হামলা করে আহত করে। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় রক্ষা পেয়ে গ্রামের মসজিদের কাছে গেলে জুয়েলের নেতৃত্বে কয়েকজন মিলে পুনরায় হামলা করে আহত করে। আহত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার নিয়ে আসলে ভর্তি করা হয়।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, এই বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১২:৫৭ এএম | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |