শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আজ উদয়ের প্রথম মৃত্যু বার্ষিকী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 1:25 am

আজ উদয়ের প্রথম মৃত্যু বার্ষিকী

আজ ১৪ই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া তরুণ সাংবাদিক, রাজনৈতিক কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, সকলের প্রিয় মুখ রেফাতুল ইসলাম উদয়ের প্রথম মৃত্যু বার্ষিকী।

২০১৯ সালের বছর ১৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুলপুরে বন্ধুদের সাথে ভ্রমণে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন উদয়। পরদিন ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ত্রিশ বছর।

তাকে তার গ্রামের বাড়ি আখাউড়ার গঙ্গাসাগর গ্রামে দাফন করা হয়। তার এই অকাল মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার শোকের ছায়া নেমে এসেছিলো। মৃত্যুকালে তিনি বাবা-মা ও ভাই, স্ত্রী ও এক পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, রেফাতুল ইসলাম উদয় ২০০৮ সালে সর্ব প্রথম শিশু-কিশোর সংগঠন ঝিলমিল একাডেমি থেকে সাংগঠনিক কাজ শুরু করেন এবং আমৃত্যু ঝিলমিলের একাডেমির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। শিশু সংগঠন ঝিলমিল এর প্রতিষ্ঠাকালিন সময় থেকে এর সদস্য, বিভাগীয় সম্পাদক, পরিচালক ও নাট্যকর্মী হিসেবে কাজ করেছে। ঝিলমিল একাডেমি ছাড়াও তিনি ন্যাশনাল চিলড্রেন ট্রাস্টফোর্স (এন.সি.টি.এফ) এর জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ব্রাহ্মণবাড়িয়া যুব রেড ক্রিসেন্টের সাবেক সদস্য ও “প্রগতি পরিষদ” নামে একটি সামাজিক সংগঠনের সভাপতি ছিলেন।

এছাড়াও কয়েকটি টেলিভিশন চ্যানেলের ব্রাহ্মণবাড়িয়া জেলার চিত্র সাংবাদিক সহ স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমে কাজ করেছেন। একসময়ের ছাত্রলীগ কর্মী ও পরবর্তীতে যুবলীগের কর্মী হিসেবেও সক্রিয় ছিলেন তিনি। উদয় লেখাপড়া করেছে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল হাই একাডেমি ও ব্রাহ্মণবাড়িয়া উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। মৃত্যুর আগ পর্যন্ত একটি অনলাইন সংবাদ মাধ্যম, একটি হাসপাতাল ও ইন্সুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।

উদয়ের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছে শিশু কিশোর সংগঠন “ঝিলমিল একাডেমি” ব্রাহ্মণবাড়িয়া।

Facebook Comments Box

Posted ১:২৫ এএম | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |