স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 12:39 am
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজা, ফেন্সিডিল, স্কাফ ও ক্যান বিয়ার সহ ওবাইদুল্লাহ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার রাতে উপজেলার পাইকপাড়ার এলাকায় তার নিজ বসত ঘর থেকে মাদক গুলো উদ্ধার করা হয়। আটক ওবাইদুল্লাহ ওই এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে।
রোববার রাতে র্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিজয়নগরের পাইকপাড়ার ওবাইদুল্লাহর বাড়ি থেকে ৫০ কেজি গাঁজা, ১১ বোতল ফেন্সিডিল, ০৩ বোতল স্কাফ, এক ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী ওবাইদুল্লাহকে আটক করা হয়।
এই ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Posted ১২:৩৯ এএম | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya