শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে চাচাকে কুপিয়ে হত্যার করলো ভাতিজা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 5:57 pm

আশুগঞ্জে চাচাকে কুপিয়ে হত্যার করলো ভাতিজা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমির আইলে মাছের ফাঁদ পাতা নিয়ে ছাদির মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে দলবল নিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই আপন ভাতিজা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তালশহর ইউনিয়নের মহিসার নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ছাদির মিয়া ওই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছাদির মিয়ার জমির আইলে মাছ ধরার ফাঁদ পাতে তারই আপন ভাতিজা ইয়াছিন। তা জানতে পেরে ছাদির মিয়া জমিতে গিয়ে আইল থেকে মাছ ধরার ফাঁদ গুলো উঠিয়ে ফেলে দেয়। এই ঘটনার জেরে ভাতিজা ইয়াছিন দলবল নিয়ে এসে ছাদিরকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে ৬জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ছাদির মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, এই ঘটনার ইয়াছিনের পক্ষের দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ৫:৫৭ পিএম | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |