স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 12:05 am
ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নির্বাচন-২০২০ নির্বাচন কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করেছে।
এতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব গঠন্তন্ত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী ও জেলা প্রশাসকের পত্র মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব গঠনতন্ত্র অনুচ্ছেদ-৬.১(খ) অনুযায়ী ১১সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের পদের নির্বাচনের জন্য সময় সূচী ধার্য করে প্রজ্ঞাপন জারি করা হলো।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের করা হবে ৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ সেপ্টেম্বর ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Posted ১২:০৫ এএম | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya