শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সদস্যদের প্লাজমায় হবে করোনা চিকিৎসা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ৩০ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 3:03 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সদস্যদের প্লাজমায় হবে করোনা চিকিৎসা

করোনা ভাইরাস চিকিৎসায় সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সদস্যরা প্লাজমা প্রদান করছেন। রোববার সকালে প্রথম ধাপে ২০জন পুলিশ সদস্য প্লাজমা প্রদান করতে জেলা পুলিশ লাইন থেকে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে উদ্দেশ্যে যাত্রা করেন তারা। প্লাজমা প্রদানকারি সদস্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার থেকে কনস্টেবল পদের পর্যন্ত রয়েছে। ইতিমধ্যে সেখানে পৌঁছে প্লাজমা প্রদানে প্রক্রিয়া শুরু করেছেন।

সকালে উপস্থিত থেকে তাদের বিদায় জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন জানান, করোনা ভাইরাসের মহামারী শুরুর পর থেকে এই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ৪২জন সদস্য করোনায় আক্রান্ত হন। এর মধ্যে ৪০জন সুস্থ হয়ে উঠেছেন এবং ২জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়া পুলিশ সদস্যরা তাদের শরীরে তৈরি হওয়া এন্টিবডি করোনা চিকিৎসায় সহায়তা দিতে প্লাজমা প্রদান করছেন।

এরই অংশ হিসেবে প্রথম ধাপে ২০জন পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করতে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা পরবর্তী ধাপে গিয়ে প্লাজমা ডোনেট করবেন।

Facebook Comments Box

Posted ৩:০৩ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২০

The Daily Sarod |