শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

৫মাসের শিশুকে হত্যার পর ফেলে রাখা হলো পুকুর ঘাটে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ৩০ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 1:37 pm

৫মাসের শিশুকে হত্যার পর ফেলে রাখা হলো পুকুর ঘাটে

হুদাইফা নামের ৫মাসের এক শিশুকে বিছানায় ঘুমিয়ে রেখে মা গেলেন নামাজের জন্য ওজু করতে। এসে দেখলেন শিশুটি নেই। অবশেষে শিশুটির মরদেহ মিলল পুকুর ঘাটে। রোববার ভোরে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হুদাইফা ওই এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইকবাল হোসেন জানান, রোববার ভোরে জাকির হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন তার শিশু সন্তান হুদাইফাকে বিছানায় ঘুমিয়ে রেখে ফজরের নামাজ পড়তে ওজু করতে যান। বিছানার এক কোনে ঘুমিয়ে ছিলেন জাকির হোসেন। ওজু করে এসে রাবেয়া খাতুন দেখেন বিছানায় শিশু হুদাইফা বিছানায় নেই৷ তখন তিনি চিৎকার শুরু করলে আশেপাশের সবাই এসে শিশুটিকে খুঁজতে থাকে। পরে বাড়ির পূর্ব পাশের একটি পুকুর ঘাটের সিড়ির নিচে শিশুটির মরদেহ পাওয়া যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, হাসপাতাল থেকে মরদেহের খবর জানালে আমরা এসেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

Facebook Comments Box

Posted ১:১৬ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২০

The Daily Sarod |