শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় ৭০লিটার চোলাই মদসহ ১০জন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৯ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 2:52 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ৭০লিটার চোলাই মদসহ ১০জন আটক

ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে ৭০লিটার দেশীয় চোলাই মদ সহ ১০জনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার রাতে জেলা শহরের দাতিয়ারার টিভি সেন্টার এলাকার হরিজন কলোনী অভিযান পরিচালনা তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলা শহরের পাইকপাড়ার মদন দেবনাথ (৫৮), কাজিপাড়ার অশোক কুমার মল্লিক(৪০), ভাদুঘরের বড়দা ঋষি (৪২), ভবতস ঋষি (৩৬), অনীল ঋষি (৫২), চন্দন ঋষি(৪৬), কান্দিপাড়ার মোঃ শরিফ মিয়া(৩৮), সংকর ঋষি(৩০), কাজী জহিরুল (৩০) ও দাতিয়ারার মোঃ সাইদুল ইসলাম(৩৫)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭০লিটার চোলাই মদ জব্দ করা হয়।

এই ঘটনায় ধৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:৫২ পিএম | শনিবার, ২৯ অগাস্ট ২০২০

The Daily Sarod |