শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

মুজিববর্ষে আশুগঞ্জে যুবলীগের বৃক্ষরোপন

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 1:48 pm

মুজিববর্ষে আশুগঞ্জে যুবলীগের বৃক্ষরোপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচি ‘মুজিববর্ষ’ উপলক্ষে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যুবলীগের বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলার আশুগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়।

এসময় আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো. সাইফুর রহমান মনি, যুগ্ম আহবায়ক আতাউর রহমান কবির, শেখ মো. দাউদ অপি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ আহমেদ রনি, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভির আজহার, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুর রহমান, দিদার আলম, মামুন মিয়াসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দরা যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেশ কয়েকটি ফলদ, ঔষধি, ফুল ও বনজ গাছ রোপন করেন। এসময় তারা সকলকে বেশী বেশী করে গাছ রোপন করার জন্য অনুরোধ করেন।

Facebook Comments Box

Posted ১:৪৮ পিএম | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০

The Daily Sarod |