শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বৃদ্ধার সাথে প্রতারণা,চোখের গুরুতর সমস্যার চিকিৎসা দিলেন হৃদরোগ চিকিৎসক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৪ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 8:08 pm

বৃদ্ধার সাথে প্রতারণা,চোখের গুরুতর সমস্যার চিকিৎসা দিলেন হৃদরোগ চিকিৎসক

বৃদ্ধা শামছুন্নাহার। বয়স ৫৫ বছর। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কাটানিশার গ্রামে। স্বামী আলী আহাম্মদ। আর্থিক অবস্থাও খারাপ। দুটি চোখই সমস্যা করছে। দেখেনও ঝাঁপসা। চোখের ডাক্তার দেখাবেন। ডাক্তার দেখাতে গিয়ে পড়েন বিপাকে।

শামছুন্নাহার জানান, গত রোববার সকালে জেলা সদর হাসপাতালের উদ্যেশ্যে রওনা দেন। পৌর শহরের মেড্ডায় গিয়ে রিকশা চালককে হাসপাতালে যাওয়ার কথা বলেন। চালক খুবই খুশি হন। বলেন সদর হাসপাতাল আজ বন্ধ। চিকিৎসা করাবেন? তিনি বললেন চোখ দেখাব। ভাল ডাক্তার আছে। টাকা আনছেন তো? গ্রামের বাসিন্ধা শামছুন্নাহার বিষয়টি বুঝতে পারেননি। হাতের টাকাও দেখালেন। স্পেশালিষ্টের কাছে নিয়ে চললেন রিকশা চালক। মুন্সেফ পাড়া (মসজিদ সংলগ্ন) পুরাতন জেলখানার পশ্চিম পাশে নামালেন। রিকশা চালক নিজেই নিয়ে গেলেন হলি ক্রিসেন্ট শিশু জেনারেল হাসপাতাল নামক প্রতিষ্ঠানে। পাঁচশত (৫০০) টাকা ভিজিট। শামছুন্নাহার ভিজিট দিলেন। চিকিৎসক চোখ দেখলেন একটি গ্লাস দিয়ে। কোন মেশিন বা চোখ দেখার যন্ত্রপাতিও নেই ওই চিকিৎসকের চেম্বারে। ইসিজি, প্রশ্রাব, কিডনি সহ মোট ৭ ধরণের নিরীক্ষা লিখে দিলেন। চার্জ চাইলেন ৩ হাজার টাকা। শামছুুন্নাহার একটু আপত্তি করলেন। দাপট খাটিয়ে ১ হাজার কমিয়ে দিলেন চিকিৎসক। প্রেসক্রিপশনেই লিখে দিলেন নিরীক্ষার চার্জ ২ হাজার টাকা। নিরীক্ষা দেখে চিকিৎসক টেবলেট, ড্রপ ও ক্যাপসুুলসহ ৮ প্রকারের ঔষধ লিখে দিলেন। ফার্মেসিও দেখিয়ে দিলেন। সব টাকা শেষ। বিব্রতকর অবস্থায় পড়লেন শামছুন্নাহার। ঔষধ ক্রয় না করেই সরাইল চলে আসলেন।

বাড়িতে আসার পর প্রেসক্রিপশনে দেখা যায়, উপরে লিখা চিকিৎসকের নামের পাশে মেডিসিন, কিডনি ও শিশু রোগের চিকিৎসক। ডা: মোশাররফ হোসেন, এম,বি,বি,এস (আর ইউ), এক্স মেডিকেল অফিসার ইউনিসেফ, মেডিসিন বক্ষব্যাধি, হৃদরোগ, গেস্ট্রোলিভার ও চর্ম রোগের চিকিৎসক, ইন্টারনাল মেডিসিন ও কার্ডিওলজী (মিশর), প্রাক্তন জুনিয়র কনসালটেন্ট, অবারী সরকারি জেনা: হাসপাতাল লিবিয়া, রেজি: নং-৩৫১১৭। প্রেসক্রিপশনের কোথাও লিখা নেই উনি চোখের চিকিৎসক। তারপরও উনি কিভাবে ও কেন বৃদ্ধার চোখের ব্যবস্থাপত্র দিলেন।

বিএমডিসি’র ওয়েবসাইট সার্চ দিয়ে দেখা যায়, ৩৫১১৭ রেজি: নম্বরের চিকিৎসকের নাম ডা: মোশাররফ হোসেন মাসুদ। বাবার নাম নেই। বাড়ি নরসিংদী জেলার মুসাপুর গ্রামে। প্রেসক্রিপশনের নামের সাথে রেজি: নম্বরের নামের মিল নেই ওই চিকিৎসকের।

শামছুন্নাহার কান্না জড়িত কন্ঠে জানান, ওই চেম্বার থেকে বের হওয়ার পরই জনৈক ব্যক্তি আমাকে বলেন রিকশা চালক চিকিৎসক ও হাসপাতালের দালাল। ফুসলিয়ে রোগী বাগিয়ে আনাই এদের কাজ। বিনিময়ে এদেরকে ওই জাতীয় চিকিৎসকরা টাকা দেয়। আপনাকে (বৃদ্ধাকে) চোখের ডাক্তার দেখেননি। যিনি দেখেছেন তিনি চিকিৎসক কিনা সন্দেহ আছে। তখন আমি বুঝতে পারি রিকশা চালক আমাকে ভুল জায়গায় এনেছে। আমার তিন বেলার আহার যোগাড় করা খুবই কষ্টের। তারা কয়েক মিনিটের মধ্যে আমার ২৫ শত টাকা খরচ করিয়ে নিল। আর ডাক্তার স্যাররা যদি এমন প্রতারণা করে আমাদের মত অজপাড়া গায়ের কম শিক্ষিত লোকজন যাব কোথায়?

এ বিষয়ে জানতে রোববার বিকাল ৪টা ১৬ মিনিটে ওই হাসপাতালের (০১৭২২-১৮১০১০) নম্বরে ফোন করলে একজন নারী রিসিভ করেন। চিকিৎসক পরিচয়দানকারী মোশাররফ হোসেন বলেন, ‘আমি ইন্টারনাল মেডিসিন কার্ডিওলজী চিকিৎসক। চোখের চিকিৎসা দেয়নি।’ প্রেসক্রিপশনের কথা বলতেই মোশাররফ হোসেন বলেন,’ আমি জরূরী একটা চিকিৎসার কাজে আছি। আপনার সাথে এখন কথা বলতে পারছি না।’

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, একজন এমবিবিএস চিকিৎসক যেকোন রোগের প্রাথমিক চিকিৎসা দিতে পারেন। কিন্তু গুরুতর অবস্থায় যে যেই রোগের বিশেষজ্ঞ তিনি সেই রোগের চিকিৎসা দেওয়া উচিৎ। বৃদ্ধার বিষয়টি অভিযোগ দিলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের বিষয়ে খোঁজ নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৮:০৮ পিএম | সোমবার, ২৪ অগাস্ট ২০২০

The Daily Sarod |