স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২২ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 2:31 pm
শোকাবহ আগস্ট মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। দিবসটি সারাদেশে শ্রদ্ধা ভরে পালন করা হয়েছে। এই দিনে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ফ্রি চিকিৎসা দেওয়া হয় রোগীদের। কিন্তু ওই হাসপাতালের জরুরী বিভাগের টিকিট কাউন্টারে এক রোগী থেকে নেওয়া হয়েছে ৪০টাকা। বিষয়টি জানা জানি হওয়ার পর অভিযুক্তরা একে অন্যের উপর দোষ চাপাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ওইদিন ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। ওইদিন সন্ধ্যা ৬টা ২০মিনিটে নবীনগর উপজেলার গোসাইপুরের আনিছ মিয়ার স্ত্রী আকলিমা আসেন হাসপাতালে চিকিৎসা নিতে। এসময় জরুরি বিভাগের কাউন্টারে তার কাছ থেকে ৫টাকার স্থলে ৪০টাকা নেন বলে অভিযোগ পাওয়া যায়।
আকলিমা জানান, কাউন্টারে থাকা ব্যক্তি মামলা করব জেনে পুলিশ কেইসের সীল দিয়ে দিবে বলে ৪০টাকা নিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওইদিন দুপুর থেকে রাত পর্যন্ত জরুরি বিভাগের টিকিট কাউন্টারের দায়িত্বে ছিলেন সিনিয়র স্টাফ নার্স সাদেক খান ও সাইজুদ্দিন খান। ওইদিন রোগীদের কাছ থেকে তাদের একজন অতিরিক্ত টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ লেখা যাচাই করে জানা যায়, রেজিস্ট্রারে হাতের লেখা সিনিয়র স্টাফ নার্স সাদেক খানের।
আরও পড়ুনঃ সরকারি হাসপাতালের জরুরি বিভাগ ফেলে স্টাফ গায়েব!
এদিকে সিনিয়র স্টাফ নার্স সাদেক তার মনগড়া মতো ডিউটি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তাকে হাসপাতালের যেই বিভাগেই দেওয়া হয়, তিনি সেখানে নিয়মিত সেবা প্রদান করেন না। দায়িত্ব এড়িয়ে অর্থোপেডিক চিকিৎসায় পারদর্শী হওয়ায় বেসরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারে চলে যান নিজের খেয়াল খুশিমতো। এসব ঘটনায় তাকে বার বার বিভাগ বদল করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এতেও সে দমে যায়নি।
হাসপাতালের একজন আরএমও ও একজন অর্থোপেডিক চিকিৎসকের দাপটে সাদেক খান বেপরোয়া হয়ে উঠেছেন।
এসব বিষয়ে অভিযোগ অস্বীকার করেছেন সিনিয়র স্টাফ নার্স সাদেক খান।
এই বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) একরামুর রেজা টিপু বলেন, যদি অতিরিক্ত টাকা নিয়ে থাকে তা সঠিক হয়নি। যে ই হোক এমনটি করা যাবেনা। বিষয়টি আমরা দেখছি।
Posted ২:২৪ পিএম | শনিবার, ২২ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya