কসবা প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ২২ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 1:34 am
মধ্যপ্রাচ্যের দেশ উমানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন শাহ আলম ভূইয়া (৪৫) নামে বাংলাদেশী এক রেমিটেন্স যোদ্ধা। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামে। সে ওই গ্রামের মৃত আবু জাহের ভূইয়ার ছেলে। এই মৃত্যুর সংবাদ পেতে দেশে তার পরিবারে চলছে শোকের মাতম।
শুক্রবার (২১ আগষ্ট) বাংলাদেশ সময় সকাল ১১টায় উমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । তাদেরই এক নিকত্মীয় তার বাড়িতে মৃত্যুর খবর জানায় ।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক যুগ আগে বুক ভরা স্বপ্ন নিয়ে মধ্য প্রাচ্যের দেশ উমানে যান শাহ আলম। সেখানে একটি কোম্পানীতে চাকুরী করতেন। এর মধ্যে গত দুই বছর আগে ছুটিতে এসেছিলো। তিন সপ্তাহ আগে করোনার উপসর্গ দেখা দেয় তার দেহে। পরে এক সপ্তাহ আগে তার সহকর্মীরা তাকে উমানের একটি হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যু হয় এই রেমিটেন্স যোদ্ধার। তিনি তিন কন্যার জনক। সেখানেই তাকে দাফন করা হয়েছে।
গত ছুটিতে এসে নতুন বাড়ি বানানোর স্বপ্ন নিয়ে জমি ভরাট করে রেখে যান। সেই জমিতে নতুন বাড়ি করার স্বপ্ন অধরাই রয়ে গেলো এই রেমিটেন্স যোদ্ধার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই রেমিটেন্স যোদ্ধার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Posted ১:৩৩ এএম | শনিবার, ২২ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya