শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে নারকেল গাছ থেকে পড়ে কিশোর নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 5:40 pm

আশুগঞ্জে নারকেল গাছ থেকে পড়ে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নারকেল গাছ থেকে পড়ে নাঈম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকায় মৃত বাবুল মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, নাঈম তার প্রতিবেশী নওশাদ মৃধার বাড়ির একটি নারকেল গাছে ওঠে নারকেল পাড়ার সময় ছিটকে নিচে পড়ে যান। পরে লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।

পরে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৫:৪০ পিএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০

The Daily Sarod |