নবীনগর সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 4:22 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাছ কেনা নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২০আগষ্ট) সকালে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের পালবাড়ি বাজার সংলগ্ন এলাকায় (৯ নং ওয়ার্ড) এ ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছে। এরমধ্যে সংঘর্ষে গুরুতর আহত নুরুজ্জামান ও আলম মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়।
জানা গেছে, এতিমখানা গেইট থেকে মাছ কেনা নিয়ে একই এলাকার হানু গ্রুপ ও হবি গ্রুপের দুই ব্যক্তির মাঝে তর্কবিতর্ক, শেষে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই দুই ব্যক্তির লোকজন এ নিয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এলাকাবাসী আরো জানায়, উক্ত ওয়ার্ডের সাবেক মেম্বার মন মিয়া, জয়নাল, রহিম, মুখলেছ, রহিছ মিয়া সহ প্রতিবেশী আলম মিয়া এবং নুরুজ্জামান এর মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এই দুই গ্রুপ এর আগেও চলতি মাসের শুরুর দিকে সংঘাতে জড়ানোর প্রস্তুতিকালে পুলিশের বাধায় পন্ড হয়।
এই বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে ধারণা করা হচ্ছে, যে কোন মহুর্তে উভয়পক্ষ আবারো সংঘর্ষে জড়াতে পারে।
Posted ৪:২২ পিএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya