শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবসে প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৭ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 2:33 pm

বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির সন্ত্রাস বিরোধী দিবসে প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননকে হত্যার প্রচেষ্টার ২৮তম বার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) বিজয়নগরে সন্ত্রাস বিরোধী দিবসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় উপজেলার দলীয় কার্যালয়ে উপজেলা পার্টির সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সঞ্জয় পোদ্দার, ইয়াসির আরাফাত মিল্লাত, দুলাল মিয়া, সন্তোস মোহন ঋৃষি, আয়েত আলী, সুদিপ পাল, ফিরোজ মিয়া, জামির হোসেন প্রমুখ।

বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ কায়েমে জননেতা রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টা সহ বিচার বর্হিভুত হত্যাকান্ড বন্ধের জোর দাবী জানান। বক্তারা জঙ্গিবাদ মৌলবাদের বিরুদ্ধে সোচ্ছার থাকার জন্যও সকলের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, প্রতি বছর ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টি সন্ত্রাস বিরোধী দিবস পালন করে।

Facebook Comments Box

Posted ২:৩৩ পিএম | সোমবার, ১৭ অগাস্ট ২০২০

The Daily Sarod |