শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

শাহবাজপুর সেতুর টোল আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৬ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 10:19 pm

শাহবাজপুর সেতুর টোল আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর সেতুর টোল আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনের দাবি বাস্তবায়ন নাহলে আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে রোববার বেলা ১১টায় জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে গত চার মাস ধরে পরিবহন ব্যবসায়ী ও শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এরই মধ্যে গত ২৯ জুলাই শাহবাজপুর এলাকায় নবনির্মত সেতুতে যানবাহন পারাপারে টোল আদায়ের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের এ সিদ্ধান্ত লোকাল বাস মালিকদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াবে।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তরাঞ্চলের যাত্রীদের সুবিধার্থে ২৩৬টি লোকাল বাসের মধ্যে মেড্ডা-সাতবর্গ ও কাউতলি-সাতবর্গ রুটে ৫২টি গাড়ি প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলাচল করে। এ দুই রুটে বাসগুলো দিনে ছয়-সাতবার শাহবাজপুর সেতু দিয়ে যাতায়াত করে। এমনিতেই পরিবহন ব্যবসায়ীরা লোকসানে আছেন, এখন যদি সেতুর টোল দিতে হয় তাহলে ব্যবসায়ীরা পরিবহন ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেবে। এতে করে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে।

সংবাদ সম্মেলনে টোল আদায়ের সিদ্ধান্ত বাতিল না করলে পূর্বাঞ্চলের সব জেলায় পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে পরিবহন ধর্মঘট ডাকার হুঁশিয়ারী দেয়া হয়। যদি টোল আদায় করতেই হয়, তাহলে ব্রাহ্মণবাড়িয়ার লোকাল বাসগুলোকে টোলমুক্ত সুবিধা দেওয়ার দাবি জানান পরিবহন ব্যবসায়ীরা।

এছাড়া সংবাদ সম্মেলনে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধেরও দাবি জানান পরিবহন ব্যবসায়ীরা

সংবাদ সম্মেলনে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন জমশেদ, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা লোকাল বাস পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক নিয়ামত খান, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. সেলিম ও সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৪৯ পিএম | রবিবার, ১৬ অগাস্ট ২০২০

The Daily Sarod |