শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবীনগরে মাকে কুপিয়ে পালিয়ে যাওয়া সেই মাদকাসক্ত ছেলে আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৬ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 6:39 pm

নবীনগরে মাকে কুপিয়ে পালিয়ে যাওয়া সেই মাদকাসক্ত ছেলে আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মালেকা ভানু (৬০) নামের এক বৃদ্ধাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা মাদকাসক্ত ছেলে জাকির হোসেন (৩৫) কে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জাকির হোসেন নবীনগর পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার ভোলাচং গুণীন পাড়া এলাকার মৃত হান্নান মিয়ার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে মাদকের টাকা না পেয়ে জাকির হোসেন তার মা মালেকা ভানুকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এসময় মালেকা ভানুর মাথায় কোপ পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা জন্য প্রেরণ করা হয়।

এই ঘটনাটি নিয়ে গত ১৩আগস্ট রাতে দৈনিক সরোদ অনলাইনে নবীনগরে বৃদ্ধা মা’কে দা দিয়ে কুপিয়ে পালালো মাদকাসক্ত ছেলে শিরোনামে সংবাদ প্রকাশ করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনাটি জানার পর থেকে পুলিশ জাকির হোসেনকে আটক করতে অভিযান চালায়। পরে শনিবার সন্ধ্যার দিকে উপজেলার সোহাতার নিয়াজপুর থেকে তাকে আটক করে। এই ঘটনায় পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি প্রভাষ চন্দ্র ধর।

রাফি//–

Facebook Comments Box

Posted ৬:৩৫ পিএম | রবিবার, ১৬ অগাস্ট ২০২০

The Daily Sarod |